সাপোর্ট সেন্টার
স্মার্ট বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আইসিটি সেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই
লক্ষ্য নিয়েই কাজ করছে সাপোর্ট সেন্টার — যেখানে গ্রামের মানুষের জন্য প্রযুক্তিভিত্তিক সেবা,
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সহজলভ্য করা হচ্ছে।
সাপোর্ট সেন্টারের মাধ্যমে সরকারি-বেসরকারি ডিজিটাল সেবা, ফ্রিল্যান্সিং ট্রেনিং, ই-কমার্স,
টেলিমেডিসিন, ই-লার্নিং, আইওটি, এগ্রোটেক ও এগ্রো-কমার্স সম্পর্কে সচেতনতা ও সহায়তা প্রদান করা
হবে।
গ্রাম থেকেই একদল প্রশিক্ষিত কর্মী মানুষের কাছে এই সেবাগুলো পৌঁছে দিবে, যা ভবিষ্যতে দক্ষ
জনবল, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে স্মার্ট ভিলেজ এবং স্মার্ট বাংলাদেশ গঠনে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।